Amit Shah at Dadpurনিজস্ব চিত্র

শুভজিৎ বসু : হুগলির দাদপুরের বালিকুখারি মাঠে সপ্তগ্রাম ও ধনেখালি বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ ও বর্ণালী দাসের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
অনুপ্রবেশ প্রসঙ্গে আক্রমণ
অনুপ্রবেশকারীদের ইস্যুতে সরব হয়ে অমিত শাহ বলেন, “দিদিকে টাটা বাই-বাই জানানোর সময় হয়েছে। দিদি যাওয়ার পথে, পদ্ম আসার পথে।” তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত এলাকায় জমি সংক্রান্ত সমস্যার জন্যই অনুপ্রবেশ বাড়ছে এবং এর ফলে স্থানীয় গরিব মানুষের ক্ষতি হচ্ছে।
নারী সুরক্ষা নিয়ে প্রতিশ্রুতি
নারী নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে তিনি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তোলেন। অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং “রাতের বেলাতেও মেয়েরা নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবে।” পাশাপাশি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতিও দেন তিনি।
পরিবহণ ও কর্মসংস্থান
সভা থেকে পরিবহণ ক্ষেত্রেও বড় ঘোষণা করেন শাহ। তাঁর দাবি, বিজেপি সরকার এলে গঙ্গাসাগর থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাসে যাতায়াতে টিকিট লাগবে না। পাশাপাশি প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতীর চাকরির প্রতিশ্রুতিও দেন তিনি।
উগ্রপন্থা ও জাতীয় ইস্যু
উগ্রপন্থা প্রসঙ্গে তিনি বলেন, অতীতে কেন্দ্র ও রাজ্যের সরকার উগ্রপন্থীদের প্রশ্রয় দিত, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এখন উগ্রপন্থামুক্ত। একই সঙ্গে বিরোধীদের মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
রাম মন্দির প্রসঙ্গ
রাম মন্দির ইস্যু তুলে ধরে অমিত শাহ দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দল এই মন্দির নির্মাণে বাধা দিলেও মোদী সরকারের আমলেই তা বাস্তবায়িত হয়েছে। বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় এমন কিছু হতে দেওয়া হবে না।
অন্যান্য প্রতিশ্রুতি
এছাড়া সভা থেকে ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ বন্ধ করার কথাও বলেন শাহ। সব মিলিয়ে, দাদপুরের এই সভা থেকে বিজেপির পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি ও তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণের বার্তা দেওয়া হয়েছে।

About The Author


Discover more from Jist Feed

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply