Site icon Jist Feed

IVFRT 3.0: ডিজিটাল ইমিগ্রেশন ব্যাবস্থাকে দ্রুত, নিরাপদ, আধুনিক ও শক্তিশালী করার পথে ভারত সরকার

New Rule IVFRT

কাল্পনিক চিত্রায়ণ

ভারত সরকার তার জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ ও ব্যবসাকে সহজতর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। Narendra Modi-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত আরও পাঁচ বছরের জন্য ইমিগ্রেশন, ভিসা, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং (IVFRT) প্রকল্প চালু রাখার অনুমোদন দিয়েছে, যার বাজেট ₹১৮০০ কোটি।

এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়—এটি ভারতের সীমান্ত ব্যবস্থাপনাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কৌশলগতভাবে শক্তিশালী করবে । উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই ব্যাবস্থা খুবই গুরুত্তপূর্ণ।


উল্লেখ্য , ২০১০ সালে ₹১০১১ কোটি ব্যয়ে প্রকল্পের সূচনা করা হয়েছিল, এর পরে ধাপে ধাপে আধুনিকীকরণ করা হয়, এবারের সম্প্রসারণ নতুন Immigration and Foreigners Act, 2025-এর সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এ জন্যে ২০২৬–২০৩১ পর্যন্ত ₹১৮০০ কোটি বাজেটে বরাদ্দ করা হয়েছে ।


প্রধান বৈশিষ্ট্য

১. সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা

২. জাতীয় পর্যায়ের সংযুক্তি

৩. দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স

৪. ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন

৫. নতুন প্রযুক্তি (২০২৬–৩১)


কেন জাতীয় নিরাপত্তার জন্যে গুরুত্তপূর্ণ ?

IVFRT প্রকল্প ভারতের জন্য একটি ডিজিটাল প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করবে:

রিয়েল-টাইম নজরদারির মাধ্যমে বিদেশি নাগরিকদের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে। অবৈধ অনুপ্রবেশ রোধ ওভারস্টে ও সন্দেহজনক চলাচল শনাক্ত করা সম্ভব হবে। সন্ত্রাসবাদ মোকাবিলা বায়োমেট্রিক ব্যবস্থায় পরিচয় জালিয়াতি কমবে। তথ্যনির্ভর সিদ্ধান্তAI ব্যবহারে উচ্চ-ঝুঁকির যাত্রী চিহ্নিত করা সহজ হবে। এতদিন, অনুপ্রবেশকরিরা সীমান্ত দিয়ে বৈধ অথবা অবৈধ পথে প্রবেশ করার পরে, দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্ট কালের জন্যে বসবাস করতে থাকে। এদের চিহ্নিত করে ফেরত পাঠানো টা ভারত সরকারের কাছে কঠিন হয় । ফলে দেশের সুরক্ষা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায় । বিশ্বের যেকোনো উন্নত দেশের অভিবাসন ব্যাবস্থার সঙ্গে তুলনা করলে, ভারত এ বিষয়ে অনেকটাই পিছিয়ে আছে । নতুন ব্যাবস্থায় ভারত সরকার এ বিষয়ে ধাপে ধাপে আঁটোসাঁটো আইন বলবৎ করতে চায়। আধুনিক ডিজিটাল সীমান্ত ব্যবস্থার কার্যকর হলে, ভারতও দ্রুত আমেরিকা, ব্রিটেন ,অস্ট্রেলিয়ার মতো দেশগুলির সঙ্গে একই সারিতে চলে আসবে। বিশ্ব মানচিত্রে ভারতের ছবি উজ্জ্বল হবে। দেশের সুরক্ষার বিষয়ে, ভারত সরকার একটি সুস্পষ্ট লক্ষ্য সামনে রেখে দৃঢ় সংকল্পে ধাপে ধাপে এগিয়ে চলেছে।


পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব

ভারতের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত রাজ্য হিসেবে পশ্চিম বঙ্গের -এর জন্য IVFRT প্রকল্পের গুরুত্ব আরও বেশি। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিদেশী পর্যটকের সংখ্যার হিসাবে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। মেডিকেল টুরিস্ট এর সংখ্যা এখানে উল্লেখযোগ্য বেশি। অবৈধ অনুপ্রবেশের ঐতিহাসিক সমস্যা, সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তার জন্যে চ্যালেঞ্জ। সীমান্ত দিয়ে প্রবেশকারীদের ডিজিটাল রেকর্ড, বিদেশিদের গতিবিধিতে নজরদারি, আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত তথ্য আদান-প্রদান হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে


জাতীয় নিরাপত্তার দিক থেকে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূওলর্ণ। রিয়েল-টাইম নজরদারি ব্যবস্থা এবং উন্নত বায়োমেট্রিক প্রযুক্তি—যেমন আইরিস স্ক্যান ও ফেসিয়াল রিকগনিশন—ব্যবহারের ফলে বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই আরও নির্ভুল হবে। এর ফলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা সহজ হবে ।

অন্যদিকে, অর্থনৈতিক ক্ষেত্রেও IVFRT 3.0-এর প্রভাব সুস্পষ্ট। দ্রুত ও সহজ ই-ভিসা পরিষেবা ভারতকে আন্তর্জাতিক পর্যটক এবং চিকিৎসা-ভ্রমণকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য সহজ প্রবেশের ব্যবস্থা দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশকে আরও শক্তিশালী করবে । বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত হওয়ায় যাত্রীদের অভিজ্ঞতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে মনে করা হচ্ছে ।

ডিজিটাল ব্যবস্থার ক্ষেত্রেও এটি একটি বড় অগ্রগতি। পেপারলেস ও ‘ফেসলেস’ পরিষেবা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক বিলম্ব কমবে এবং স্বচ্ছতা বাড়বে । দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্ট ও রেজিস্ট্রেশন অফিসের মধ্যে সমন্বয় স্থাপন করে একটি সংযুক্ত ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা হবে ।

এই উদ্যোগ ভারতকে বিশ্বমানের অভিবাসন ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। IVFRT প্রকল্পের সম্প্রসারণ ভারতের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি কেবল সীমান্ত সুরক্ষার প্রকল্প নয়, বরং একটি স্মার্ট, নিরাপদ এবং আধুনিক ভারতের প্রতিচ্ছবি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নিরাপত্তা, প্রশাসন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্রমবর্ধমান বৈশ্বিক যাতায়াত এবং জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি দীর্ঘমেয়াদি কৌশলগত পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Exit mobile version