প্রধানমন্ত্রী দাবি করেছেন, এমন অনেক জেলা রয়েছে যেখানে তৃণমূল খাতাই খুলতে পারবে না। যদিও তিনি নিজেই বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে তিনি কোনো ভবিষ্যদ্বাণী করেন না। কিন্তু এবার তিনি নিজেই সেই অবস্থান থেকে সরে এসে একপ্রকার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর কথায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের মন-মানসিকতা বোঝার ক্ষমতা থেকেই তিনি এই উপলব্ধিতে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী প্রকাশ্যে এই মন্তব্য করলেও, তিনি কেন্দ্রীয় আইবি-র রিপোর্ট পান, পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাঁর কাছে পৌঁছায়। এছাড়া বিজেপির পক্ষে তিনটি পেশাদার সংস্থা কাজ করছে, যাদের সংগৃহীত তথ্যও পিএমও-তে আসে এবং সেগুলোর বিশ্লেষণ করা হয়। এই সমস্ত তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতেই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নির্বাচনের ফলাফল নিয়ে এমন একটি পূর্বাভাস দিয়েছেন যে, কয়েকটি জেলায় তৃণমূল খাতা পর্যন্ত খুলতে পারবে না।
কেন এই মন্তব্য গুরুত্বপূর্ণ ?
প্রথমত, প্রধানমন্ত্রী স্তরের নেতা যখন নির্দিষ্টভাবে “জেলা” ধরে ফলের কথা বলেন, তখন বোঝা যায় শুধু আবেগ নয়, বুথ-স্তরের ডেটা, সংগঠন রিপোর্ট, মাঠের প্রতিক্রিয়া—সব মিলিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এটা সরাসরি হোক বা পরোক্ষভাবে— একটি সংকেত ।
দ্বিতীয়ত, এই বক্তব্যের লক্ষ্য শুধু ভোটার নয়—বিরোধী শিবিরের কর্মীদের আত্মবিশ্বাসএ চিড়ধরাতে বাধ্য করে।
তৃতীয়ত, এই ধরনের ঘোষণা কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ায়। যেসব জায়গায় লড়াই হাড্ডাহাড্ডি, সেখানে এই বার্তা বলে—“জেতা সম্ভব, শেষ পর্যন্ত লড়ো।”
গভীর রাজনৈতিক প্রভাব কী হতে পারে?
১. অনেক ভোটার শেষ মুহূর্তে জয়ী দিকেই যেতে চান। যদি মনে হয় হওয়া বদলেছে, নিরপেক্ষ ভোটারের একাংশ সরে আসতে পারে।
২. যেখানে বিরোধী কর্মীরা চাপে ছিল, সেখানে নতুন অক্সিজেন আসে। আর শাসকদলের অন্দরে তৈরি হয় চাপ—“সত্যিই কি মাটি নড়ছে?”
৩. ভোটের আগে সবচেয়ে বড় যুদ্ধ সংখ্যা নয়, narrative। মোদী চেষ্টা করেছেন আলোচনার কেন্দ্রবিন্দু করতে—“কে জিতবে”, “কত আসন হবে”, “কোন জেলায় শূন্য হবে”।
২০২১ থেকে এবার কী আলাদা?
২০২১-এ Narendra Modi-র ভাষণে ছিল আক্রমণ, আবেগ, জনসমুদ্রের উল্লেখ, “পরিবর্তন”র ডাক। কিন্তু তখন বিজেপির সংগঠন দ্রুত উঠছিল, এম এল এ সংখ্যা ছিল তিন। সেবারেও পরিবর্তনের হওয়া তীব্র ছিল। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলো। মুখ্যমন্ত্রী খোদ নন্দীগ্রামে পরাজিত হয়েছিল। কিন্তু গণনা কেন্দ্রের জাল জোচ্চুরি। আর সন্ত্রাসের কাছে পরাজিত হয়েছিল।
২০২৬-এ (বর্তমান প্রেক্ষাপটে) তাঁর শব্দচয়ন অনেক বেশি measured, tactical, surgical।
তিনি অতিরিক্ত দাবি করছেন না। সরাসরি সব জায়গা জিতব বলেননি। বলেছেন—কিছু জেলায় প্রতিপক্ষ খাতা খুলতে পারবে না। এটা controlled confidence—যা সাধারণ অতিরঞ্জিত স্লোগানের চেয়ে বেশি কার্যকর।
বডি ল্যাঙ্গুয়েজ এত পজিটিভ কেন লাগল?
১. Relaxed aggression – চিৎকার নয়, দৃঢ়তা।
২. Short, sharp punchlines – দীর্ঘ বক্তৃতার বদলে কাটাছেঁড়া করা লাইন।
৩. Eye-contact politics – জনতার প্রতিক্রিয়া পড়ে থেমে থেমে বলা।
৪. No defensive posture – কোনো চাপের ভাষা নয়, আক্রমণাত্মক আত্মবিশ্বাস।
এগুলো সাধারণত তখনই দেখা যায় যখন নেতা মনে করেন মাঠে momentum তাঁর দিকে। নির্বাচন কমিশন আগের অভিজ্ঞাতা অনুসারে অনেক প্রোএকটিভ। কমিশনের মধ্যেকার ঘুঘুর বাসা অনেক ক্ষেত্রেই ভেঙে চুরমার। প্রশাসনের দলদাস চামচাদের ছত্রভঙ্গ করতে সক্ষম। নিরপেক্ষও নির্বাচন ও সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে বদ্ধ পরিকর।
শব্দচয়ন এত সতর্ক কেন?
কারণ তিনি জানেন, বাংলার ভোটে overstatement উল্টো ফলও দিতে পারে। বিজেপি কর্মীদের মধ্যে over -confidence ক্ষতিকারক হতে পারে।
বাঁকুড়া থেকে মোদীর এই বক্তব্য আসলে এক লাইনের বার্তা নয়—এটা ছিল ভোটের আগে psychological strike। তিনি বোঝাতে চেয়েছেন, এই নির্বাচন আর একতরফা নয়; ভিতরে ভিতরে জমি সরে যাচ্ছে।এই বাঁকুড়ার মঞ্চ থেকেই বাংলার ভোটের শেষ narrative পাল্টে যেতে পারে।

দিনের শেষে ১০ মিনিটের ঝালমুড়ি পলিটিক্স ১৫ বছরের টালিরচাল, হাওয়াই চটির পলিটিক্স কে টেক্কা দিতে পারে কিনা আর কয়েকদিন পরই বোঝা যাবে।
About The Author
Discover more from Jist Feed
Subscribe to get the latest posts sent to your email.
