Brigade

কলকাতা, ৯ মে: পঁচিশে বৈশাখের ঐতিহাসিক ক্ষনে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন পরিণত হয়েছে এক মহামঞ্চে। রাজ্যের পালাবদলের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই জনসমুদ্রের চেহারা নিয়েছে গোটা ব্রিগেড চত্বর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতৃত্বের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন এই ঐতিহাসিক অনুষ্ঠানে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরও গৌরবময় হয়ে উঠেছে।
হুডখোলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমীক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। ব্রিগেডের রঙিন মঞ্চ, মানুষের উচ্ছ্বাস এবং চারদিকের উৎসবমুখর পরিবেশ আজকের দিনটিকে এক নতুন ইতিহাসের সাক্ষী করে তুলেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখের এই পবিত্র দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলার মানুষ আজ প্রত্যক্ষ করছে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত, যেখানে সংস্কৃতি, আবেগ এবং রাজনৈতিক পরিবর্তনের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে ব্রিগেডের মাটিতে।
সচিত্র প্রতিবেদন :

respect
যাঁদের আত্মবলিদান কখনো ভোলার নয়, সেই দেবতুল্য কার্যকর্তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
Crowd
দূরে সভামঞ্চে শুরু হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান
সামনে শুধুই গণদেবতা
rss leader
শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ আর এস এস – এর শীর্ষ নেতৃত্ব
dipanjan chakraborty
দীপাঞ্জন চক্রবর্তী কে নিয়ে সেলফি নেবার আগ্রহ

About The Author


Discover more from Jist Feed

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

You missed