Site icon Jist Feed

তারকেশ্বর বিধানসভায় বিজেপি পাটির জনসংযোগ করার সময় হামলা অভিযোগ বিজেপি প্রার্থী সন্তু পানের

Tarakeswar incident

চিত্র: শুভজিৎ বসু

হুগলী তারকেশ্বর : হুগলির তারকেশ্বর বিধানসভার গুড়িয়াভাটা এলাকায় বিজেপির কর্মী সংযোগ এ গিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের। তারকেশ্বর বিধানসভা থেকে ২৬ এর নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছে প্রাক্তন সাংবাদিক নেতা সন্তু পান। প্রার্থী হয়েই তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে জোর কদমে শুরু করেছেন জনসংযোগ, কর্মী সংযোগ , প্রচার অভিযানের কাজ সারা তারকেশ্বর জুড়ে। এমত অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার দলীয় কর্মসূচি ছিল। সেই মতন তারকেশ্বর বিধানসভার অন্তর্গত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গড়িয়া ভাটা এলাকায় জান সন্ত পান সহ বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ সেখানে কর্মসূচি চলাকালীন সেই সময় এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আশুতোষ সাঁতরা ওরফে মন্টি প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যবহারের গাড়িটি ভাঙচুর করে। শুধু তাই নয়, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি গনেশ চক্রবর্তী বাইকটি ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ।এই ঘটনার খবর পেয়েই এলাকায় যায় বিশাল তারকেশ্বর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দল অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ। এলাকা জুড়ে টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

Exit mobile version