আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং সন্ত্রাসমুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্বাচন কমিশন (ইসি)। ২০২১ সালের নির্বাচনের সময় এবং পরবর্তী পর্বে যে সহিংসতা ও অশান্তির ঘটনা রাজ্যজুড়ে ঘটেছিল, তার পুনরাবৃত্তি এড়াতে এবার বিশেষ সতর্কতা গ্রহণ করেছে কমিশন।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একাধিক পুলিশ পর্যবেক্ষক (Police Observer) এবং সাধারণ পর্যবেক্ষক (General Observer) নিয়োগ করেছে। তাঁদের প্রধান দায়িত্ব হবে ভোট প্রক্রিয়ার উপর নজরদারি রাখা এবং যেকোনও ধরনের বেআইনি কার্যকলাপ বা ভীতি প্রদর্শনের ঘটনা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়াও, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, সংবেদনশীল এলাকায় বাড়তি নজরদারি এবং প্রযুক্তির ব্যবহার—সব মিলিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ভোটাররা নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
নির্বাচন কমিশন সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়েছে—যে কোনো রকম ধমক, চমক, সন্ত্রাস, ভীতি প্রদর্শন, বা বেআইনি কার্যকলাপ চোখে পড়ে, তবে তা দ্রুত নির্ধারিত হেল্পলাইন নম্বর বা পর্যবেক্ষকদের কাছে জানাতে হবে। প্রতিটি অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সত্যিই কি সন্ত্রাসমুক্ত নির্বাচন সম্ভব হবে? সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য।
অভিযোগ জানাতে এই লিংক https://ceowestbengal.wb.gov.in/ObserverList এ ক্লিক করুন, তারপর নির্দিষ্ট জেলায় লিংক এ ক্লিক করলে বিধানসভা ভিত্তিক পুলিশ অবজার্ভার , জেনারেল অবজার্ভার , এক্সপেন্ডিচার অবজার্ভার এর লিস্ট এবং ফোন নম্বর পাবেন।

ফোন নম্বর এ কেউ সাড়া না দিলে অথবা ব্যবস্থা না নিলে। টোল ফ্রি নম্বর এ ফোন করুন এবং ইমেইল করুন নিচের ফোন নম্বর এবং ইমেইল এড্রেসএ।
Toll Free : 1800-345-008
Toll Free : 1950
Email: wbfreeandfairpolls@gmail.com
About The Author
Discover more from Jist Feed
Subscribe to get the latest posts sent to your email.
